• সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুর, তদন্তে পুলিশ
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • সোমবার (৬ জুলাই) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই প্রস্তুতির মাঝেই রবিবার সাতসকালে কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুরের অভিযোগ।

    জানা গিয়েছে, এ দিন সকালে সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। শুধু শ্যামাপ্রসাদের মূর্তিই নয়, গোপাল মুখোপাধ্যায়ের একটি বেদিও ভাঙা হয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় ইতিমধ্যে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

    রাজ্য পালাবদলের পরে  জেলায় জেলায় ও কলকাতা শহর জুড়ে পালিত হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। পাশাপাশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি আয়োজন করা হবে। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে উদযাপন কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে থাকবেন পুলিশ সুপার বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই-তে বিশেষ সমাবেশ, বক্তৃতা, প্রবন্ধ, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)