• বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছোল ভারত, কোথায় বাংলাদেশ-পাকিস্তান?
    প্রতিদিন | ০৫ জুলাই ২০২৬
  • বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পিছোল ভারত। গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে গিয়েছে ভারতীয় পাসপোর্ট। সদ্য প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ১২৫ নম্বরে রয়েছে ভারত। সবমিলিয়ে মাত্র ২৬টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা।

    সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এই গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে ভারত গতবছর ছিল ১২৪ নম্বরে। এবার আরও একধাপ পিছিয়ে ১২৫ নম্বরে ভারত। নামিবিয়া, ফিলিপিন্স, মরক্কো, উজবেকিস্তানের মতো দেশগুলিও ভারতের থেকে এগিয়ে।

    এই মুহূর্তে ভারতীয় পাসপোর্টে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে ২৬টি দেশে। এর মধ্যে ভুটান, নেপাল, জামাইকা, ম্যাকাউ, প্যালেস্টাইন, টিউনিসিয়া, অ্যাঙ্গোলার মতো দেশগুলিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন ভারতীয় পাসপোর্টধারীরা। তবে এখনও বিশ্বের ৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন না ভারতীয়রা। এর মধ্যে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চিনের মতো দেশ রয়েছে।

    তবে শুধু ভারতের নয়, দক্ষিণ এশিয়ার সব দেশের পাসপোর্টের অবস্থাই খারাপ। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র চিন এগিয়ে রয়েছে। পাসপোর্টের নিরিখে চিনের স্থান ১০৪ নম্বরে। বাংলাদেশ (১৬৬), নেপাল (১৬৪), পাকিস্তান (১৮৮) সকলেই ভারতের থেকে পিছিয়ে। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকার প্রথম ১০টি দেশের মধ্যে ন’টিই ইউরোপের। প্রথম ১০টি দেশ হল সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ব্রিটেন, নরওয়ে এবং সিঙ্গাপুর।
  • Link to this news (প্রতিদিন)