• বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে রাজু সাউ নামে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বড়ো শ্রীরামপুর এলাকায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। আক্রান্তের দাবি, তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। তখন সদ্য জেল ফেরত দুষ্কৃতী সুজিত চৌধুরী ওরফে কালুয়া দু’টি বাইকে করে কয়েকজনকে নিয়ে আসে। গালিগালাজ করে। তার প্রতিবাদ করতেই বন্দুক বের করে গুলি চালায়। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে কোনো অঘটন ঘটেনি। কালুয়া বিধানসভা ভোটের আগে ২৩ মার্চ তাঁদের পরিবারের উপর গুলি চালিয়েছিল। সেই মামলায় জেলে গিয়েছিল। তারপর জেলে যাওয়ার জন্য হুমকি দিত। জেল থেকে বেরিয়েই শুক্রবার এসে গুলি চালায়।তবে কালুয়া ও তার এক সঙ্গীকে শুক্রবার রাতেই ডানলপ থেকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানা। পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার খবর পেয়ে তল্লাশি চালানো হয়। তখনই গ্রেপ্তার হয় কালুয়া। ফলে শুক্রবার রাতে রাজুকে গুলি চালানোর যে অভিযোগ কালুয়ার বিরুদ্ধে উঠেছে তার সত্যতা যাচাই করছে পুলিশ। কালুয়াকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)