• নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক, ২০ বছর জেল
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এক নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ। তাই পকসো আইনে দূর সম্পর্কের এক মামাকে ২০ বছরের জেলের সাজা দিল বারাকপুর পকসো আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ছ’মাস জেল হল সঞ্জয় সিং নামে ওই মামার। সেই সঙ্গে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন পকসো আদালতের বিচারক এডিজে ১ প্রশান্ত মুখোপাধ্যায়।

    এই কেসের সরকারি আইনজীবী সুশান্ত রায় জানান, ২০২০ সালে বড়দিনের ছুটিতে নাবালিকা সোদপুর ঘোলায় দূর সম্পর্কের এক মামার কাছে ঘুরতে গিয়েছিল। কিন্তু সেখানেই ওই নাবালিকার সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ। মেয়েটি কিছুদিন পরে ফিরে গিয়ে হোমে সব জানিয়ে দেয়। এরপর ম্যানেজার থানায় অভিযোগ জানালে দূর সম্পর্কের মামা গ্রেপ্তার হন। 
  • Link to this news (বর্তমান)