রাত ১০টার পর শিয়ালদহ-রানাঘাট লোকাল চলবে কৃষ্ণনগর পর্যন্ত
বর্তমান | ০৫ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল। অবশেষে রাতের ট্রেন পরিষেবায় বড়ো স্বস্তি পেলেন কৃষ্ণনগর তথা নদীয়া জেলার হাজার হাজার নিত্যযাত্রী। শিয়ালদহ থেকে রাত ১০টা ৮মিনিটে ছেড়ে আসা রানাঘাট লোকাল ট্রেনকে পরীক্ষামূলকভাবে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী ৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চলবে। দীর্ঘদিন ধরে যাত্রীদের দাবি এবং বিভিন্ন মহলের আবেদনের ভিত্তিতে রেল এই সিদ্ধান্ত নিয়েছে। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।