• জন্মদিনের আগেই শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর, চাঞ্চল্য এলাকায়
    বর্তমান | ০৫ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালেই ঘটে যাওয়া এক অপ্রিতীকর ঘটনার সাক্ষী থাকল কলকাতা। কাল সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার সরকারিভাবে এবং অত্যন্ত মহা সমারোহে দিনটি পালনের ঘোষণা করা হয়েছে। আর ঠিক সেই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ। কিন্তু কাল পালিত হওয়া অনুষ্ঠানের আগেই  মধ্য কলকাতার সুক্রিয়া স্টিট এলাকায় গড়ে ওঠা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীর নিচের অংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুস্কৃতীদের বিরুদ্ধে। সেই সঙ্গে ভাঙা হয়েছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তির একটি বেদিও। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। 

    জানা গিয়েছে, এইদিনে সকালে সুকিয়া স্টিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা অবস্থায় দেখেন স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্ত রাকেশ হাজরা নামক এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেন তাঁরা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এমনটাই জানা গিয়েছে তদন্তকারী দল মারফত। 
  • Link to this news (বর্তমান)