• নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, দেহ আটকে বিক্ষোভ, উত্তেজনা বারুইপুরে
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। এক ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায়। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

    বারুইপুর থানা এলাকার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা শনিবার বিকেল ৪টে থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। স্থানীয়দের দাবি, চারজন যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। এ দিন সকালে নাবালিকার দেহ উদ্ধার করা হয়।

    রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। স্থানীয়রা প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকিদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)