• নাবালিকার দেহ আটকে বিক্ষোভে রণক্ষেত্র বারুইপুর, পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার এক
    এই সময় | ০৫ জুলাই ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সূর্যহাট এলাকায় এক নাবালিকার দেহ উদ্ধার হয় রবিবার সকালে। সেই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সূর্যপুর হাট এলাকা। নাবালিকার দেহ আটকে রেখে স্থানীয়রা জয়নগর-কুলপি রোড অবরোধ করেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে সূর্যপুর স্টেশনে অবরোধ করেন। ফলত, নামখানা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর। এই ঘটনায় স্থানীয় এক অভিযুক্তকে পিটিয়ে মারা হয় বলেও অভিযোগ। মৃত ব্যক্তির নাম ইন্দ্র তাঁতি (২৪)। ঘটনাস্থলে গিয়েছেন বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় রবিবার বিকেলে প্রভাস মণ্ডল নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল কিছু কেনার জন্য বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা। এর পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। রবিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। স্থানীয় এক যুবককে শেষবার ওই নাবালিকার সঙ্গে দেখা যায়। তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় আরও তিন জন যুক্ত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এর মাঝেই এক যুবককে খুঁজে বের করে তাঁকে পিটিয়ে মারা হয় বলে জানা গিয়েছে।

    পরিস্থিতি বেগতিক হতেই ঘটনাস্থলে ছুটে যান বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে আবেদন করে পুলিশ। কিন্তু দেহ আটকে রেখে জয়নগর-কুলপি রোডে অবরোধ শুরু করেন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশ। চরম বিশৃঙ্খলা তৈরি হয় সূর্যপুর হাট এলাকায়।

    ঘটনায় আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বাড়ুই, ‘আমরা এই ঘটনায় মর্মাহত। আমি কথা দিচ্ছি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকে গ্রেপ্তার করা হবে। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা সবাইকে ফাঁসির সাজা দেব।’

  • Link to this news (এই সময়)