• নাবালিকাকে ধর্ষণ, খুনের ঘটনায় উত্তপ্ত বারুইপুর! গনপ্রহারে মৃত্যু ১ সন্দেহভাজনের, আহত পুলিশকর্মী
    News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
  • নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তপ্ত বারুইপুর৷ ধর্ষণ খুনের অভিযোগে বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর৷ পুলিশ প্রথমে গেলে তাদের ঢিল ছুড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনায় আহত বেশ কিছু পুলিশকর্মীও৷ শিয়ালদহ-নামখানা লাইনে অবরোধের জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে সড়কও।

    সূর্যপুরের ঘটনায় এক সন্দেহজনক অভিযুক্তকে গণপ্রহারের ফলে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ পুলিশের অ্যাকশান রেপিড ফোর্স ঘটনাস্থলে গিয়ে এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গুরুতর যখন অবস্থায় ওই গুরুতর যখন ব্যক্তিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷

    প্রসঙ্গত, বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাড়ি থেকে দূরে পুকুরে দেহ উদ্ধার হয় নাবালিকার। ঘটনাটি ঘটে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল ৪ টে থেকে নিখোঁজ ছিল।

    পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার।

    বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা মৃতা ছাত্রীর বাবার মঙ্গলবার ভবানীভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী যা অভিযোগ রয়েছে সমস্তটাই শুনবেন।
  • Link to this news (News18 বাংলা)