• উচ্চশিক্ষায় আশার বার্তা মুখ্যমন্ত্রীর, কী কারণে?
    আজকাল | ০৬ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: গত মে মাস থেকে জুনের গোড়ার দিক পর্যন্ত চলেছিল কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে চলছিল ভর্তি প্রক্রিয়া। প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষে কতসংখ্যক পড়ুয়া কলেজে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিশদ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন শুভেচ্ছাবার্তাও। একইসঙ্গে দৃষ্টি আকর্ষণ করেছেন কলেজে ভর্তি নেওয়া ছাত্রীসংখ্যা বৃদ্ধির হারের দিকেও।

    রবিবার নিজের এক্স হ্যান্ডেলে কলেজে ভর্তি সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। তিনি তাঁর পোস্টে চলতি শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ভর্তি পোর্টাল বা ক্যাপের মাধ্যমে প্রথম পর্যায়ে ভর্তি হওয়া পড়ুয়াদের অভিনন্দন জানান। লেখেন," আমি এটা জানাতে পেরে আনন্দিত যে, আজ প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছর প্রথম পর্যায়ে ৩,০৮,৭৯৩ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। যেখানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ২,৫৭,৪২৯ জন।"
  • Link to this news (আজকাল)