• Breaking News Live: উত্তেজনার জেরে কড়া প্রশাসন, বারুইপুরে জারি BNS-র ১৬৩ ধারা
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় অভিষেক গুপ্তা, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়, এই তিনজন আইপিএস-এর সাসপেনশন আরও চার মাস বাড়ানো হলো।

    নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে রবিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বারুইপুর এলাকা। সেই ঘটনায় এখনও রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি বারুইপুর-নরেন্দ্রপুর-সোনারপুরে জারি করা হয়েছে BNS-র ১৬৩ ধারা।

    সোমবার বিকেলে ইকোপার্কে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে তাঁর ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে শাহের।

    সোমবার সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন। এ দিন সকালে ইকোপার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

    শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে জেলায় জেলায় শ্রদ্ধাঞ্জলি বিজেপির। এ দিন সকালে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মায় বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। সোমবার তাঁর জন্মদিন উপলক্ষে বিজেপির উদ্যোগে বিভিন্ন জায়গায় নানা ধরনের কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

    প্রবল বৃষ্টি ও ধসের জেরে পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ের একটি কংক্রিটের স্তম্ভ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিকল্প রাস্তাগুলিও জলমগ্ন হয়ে পড়ায় এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মুম্বই-পুনে সড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, কানেক্টিং লিঙ্ক রোডের টানেল-২-এর কাছে ধস নামায় সোমবার ভোর ৪টে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত যান চলাচল। ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত যান-বাহন।

    উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে উত্তরাখণ্ডের অলকানন্দা নদীর জলস্তর। নদীর জল বাড়তে থাকায় নমামি ঘাট সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসন সাধারণ মানুষকে নদীর তীর থেকে দূরে থাকার এবং নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

  • Link to this news (এই সময়)