• মুর্শিদাবাদে শিয়ালের তাণ্ডব! মাঠের মাঝেই ব্যাক টু ব্যাক কামড়ে, একদিনে জখম ৯ চাষি
    News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
  • : মুর্শিদাবাদ জেলার রাণীনগর ২ নম্বর ব্লকের তেজসিংহপুর ভাটপাড়া গ্রামে বন্য শিয়ালের হামলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার জমিতে কাজ করার সময় একটি হিংস্র শিয়াল আচমকা কৃষকদের উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি একে একে মাঠে থাকা অন্তত নয় জন গ্রামবাসীকে কামড়ে জখম করে। আহত অবস্থায় সকলেই ভর্তি হাসপাতালে।

    গ্রামে ‘তাদের’ উৎপাত। রাত হলেই শোনা যেত হুক্কা-হুয়া ডাক। এবার একেবারে কাঁধে নিঃশ্বাস ফেলল তারা। দিনের বেলায় মানুষের কাছ ঘেঁষেই সেখানে বসবাস শিয়ালের। তবে আগে এরকম ঘটনা ঘটেনি সেইভাবে। এবার সরাসরি গ্রামবাসীদের উপর হামলা চালাল শিয়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকালে তেজসিংহপুর ভাটপাড়া গ্রামের বেশ কিছু বাসিন্দা চাষের জমিতে গিয়েছিলেন।

    সীমান্তবর্তী থানা হিসেবে পরিচিত রানীনগর। আর সেখানেই জমির চাষ করে জীবিকা নির্বাহ চলে সংসার। রবিবার সকালে কাজ করার সময় হঠাৎই পাশ্ববর্তী জঙ্গল থেকে একটি শিয়াল বেরিয়ে এসে তাঁদের ওপর আক্রমণ চালায়। শিয়ালের অতর্কিত আক্রমণে মাঠে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হুড়োহুড়ি ও চিৎকার শুরু হয়ে যায়। কৃষকদের আর্তনাদ শুনে আসেপাশের জমি থেকে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন এবং শিয়ালটিকে তাড়িয়ে আহতদের উদ্ধার করেন। ঘটনার পরপরই রক্তাক্ত ও জখম অবস্থায় নয় জনকে দ্রুত গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় প্রতিষেধক ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই ঘটনার পর থেকে তেজসিংহপুর ভাটপাড়া ও সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকায় আরও শিয়াল লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লেগেছে। গ্রামের রাস্তায় শিয়ালের আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে।
  • Link to this news (News18 বাংলা)