নয়াদিল্লি: বর্তমানে একাধিক সাংবিধানিক সংস্থা পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। প্রত্যেক মুহূর্তে আপস করা হচ্ছে। একইসঙ্গে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির উত্থান ঘটছে। এই প্রবণতা আমাদের গণতন্ত্রের ভিতকে নড়বড়ে করে তুলেছে। রবিবার এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লিখিত বার্তায় লালু বলেছেন, ‘আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একাধিক প্রগতিশীল সংস্থা। বিভিন্ন সাংবিধানিক সংস্থা আপস করে চলেছে। টাকার জোরে ভোটার ও নির্বাচিত জনপ্রনিধিদের কিনে ফেলা হচ্ছে। এর জেরে গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়েছে।’