• দানের সোনার রামচরিতমানস কোথায়? প্রশ্ন প্রাক্তন আমলার
    বর্তমান | ০৬ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে সোনার ‘রামচরিতমানস’ দান করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এস লক্ষ্মীনারায়ণয়ন। ওজন ১৪৭ কেজি, দাম প্রায় পাঁচ কোটি টাকা। ২০২৪ সালে বইটি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন প্রাক্তন ওই আমলা ও তাঁর স্ত্রী। এরপর সেটি ভক্তদের দেখানোর ব্যবস্থা করেও কর্তৃপক্ষ। কিন্তু কয়েক মাস পরেই সোনার তৈরি সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর আর সেটির খোঁজ মেলেনি। রামমন্দিরের বিপুল অঙ্কের প্রণামি নয়ছয়ের পর ৫২২ পাতার সোনায় মোড়া সেই রামচরিতমানস কোথায় গেল, তা নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। লক্ষ্মীনারায়ণয়নের দাবি, বইটি কোথায় রাখা হয়েছে, তা নিয়ে তিনি কর্তৃপক্ষের কাছে বারবার জানতে চেয়েছিলেন। কিন্তু কোনো উত্তর মেলেনি। প্রাক্তন আমলার বক্তব্য, ওই বইটিকে শুধুমাত্র দান বললে ভুল বলা হবে। এটি তাঁর পরিবারের দীর্ঘ অ্যাধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত ফল। তাঁর পরিবার দীর্ঘদিন রামমন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি জানান, ওই বইয়ের বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএসের প্রধান মোহন ভাগবতের সঙ্গেও কথা বলেছেন। প্রত্যেকেই তাঁকে আশ্বাস দিয়েছেন। লক্ষ্মীনারায়ণনের বক্তব্য, ‘আমার একটাই অনুরোধ। ঠিক করে অডিট করা হোক। দানের সব সামগ্রী কোথায়, সমস্ত কিছুর হিসাব রয়েছে কি না, তা প্রকাশ্যে আনা হোক।’ 
  • Link to this news (বর্তমান)