• ট্রাফিক মামলায় অভিষেকের উত্তরে অসন্তুষ্ট পুলিশ
    বর্তমান | ০৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ির পাদানিতে নিরাপত্তারক্ষীদের ঝুলে যাওয়ার ক্ষেত্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছিল কালীঘাট থানা। সেই ঘটনায় রবিবার পুলিশকে চিঠি দিয়ে জবাব পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। কিন্তু, তাঁর জবাব অসম্পূর্ণ বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই জবাবে সন্তুষ্ট নয় পুলিশ। সূত্রের খবর, বিপজ্জনক যানবাহন চালানোর অভিযোগ তুলে একটি মামলা করে কালীঘাট থানা। সেই মামলায় কে গাড়ি চালাচ্ছিলেন ও কারা গাড়ির পাদানিতে ঝুলছিলেন, তা জানতে চায় পুলিশ। সেই মর্মে এদিন জবাব পাঠান অভিষেক। তাতে গাড়িচালকের নাম থাকলেও নেই ৬ জন বেসরকারি নিরাপত্তারক্ষীর নাম। কিছুদিন আগে অভিষেকের গাড়ির পাদানিতে চার যুবককে ঝুলতে দেখা যায়। তাঁরা অভিষেককে নিরাপত্তা দিচ্ছিলেন। যদিও তাঁরা কেউ পুলিশকর্মী ছিলেন না। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। তারপরেই কালীঘাট থানায় এক ব্যক্তি অভিযোগ করেন। এতে মোটর ভেহিকলস আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ জানান তিনি। 
  • Link to this news (বর্তমান)