• থানা থেকে অভিযুক্তদের ছাড়িয়ে আটক বিজেপির মণ্ডল সম্পাদক
    বর্তমান | ০৬ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের ঘটনায় আটক করা হল বিজেপির বারুইপুর পশ্চিমের তিন নম্বর মণ্ডল সম্পাদক শান্তনু মণ্ডলকে। এই ঘটনায় অভিযুক্তদের ছাড়িয়ে আনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দুই অভিযুক্তকে ধরে সূর্যপুর হাটের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিজেপির স্থানীয় নেতা শান্তনু মণ্ডল তাদের ছাড়িয়ে নিতে সাহায্য করেছে। ওকেও গ্রেপ্তার করতে হবে। যদিও অভিযুক্ত বিজেপি নেতা বলেন, ‘এলাকার মেয়েটির নিখোঁজ হওয়ার খবর আমরাই পুলিশকে জানিয়েছিলাম। কাউকে পালাতে আমরা সাহায্য করিনি।’ পুলিশের পক্ষ থেকেও বিষয়টি অস্বীকার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)