• চা বাগান শ্রমিকের জন্য ৩১৩ কোটি বরাদ্দ নবান্নের
    বর্তমান | ০৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জন্য মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার (পিএম-সিএসপিওয়াই) অধীনে এটি রূপায়িত হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল সম্প্রতি বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন। স্বাস্থ্য, শিক্ষা ও সুসংহত কল্যাণ এই তিন খাতে উন্নয়নের কাজ হবে। এর মধ্যে চা শ্রমিক শিক্ষা যোজনায় ১৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা বাগান শ্রমিকদের সন্তানদের উন্নত শিক্ষার পরিকাঠামো গড়া হবে। স্বাস্থ্য সুরক্ষা যোজনায় চা বাগানে চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭২ কোটি টাকা। আশ্রয় যোজনায় ৬৩ কোটি টাকায় ৩২১টি শেড নির্মাণ করা হবে শ্রমিকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থা করতে। সেখানে জল, বিদ্যুৎ ও শৌচাগারসহ বিভিন্ন সুবিধা থাকবে।
  • Link to this news (বর্তমান)