ভাগ্নের সঙ্গে লিভ-ইন মামির! শেষ পরিণতি চরম ভয়ঙ্কর, বসিরহাটে হাড়হিম করা জোড়া মৃত্যু
News18 বাংলা | ০৬ জুলাই ২০২৬
: ভাগ্নের সঙ্গে লিভইন, খুন করে রেল লাইনে ঝাঁপ মামির। বসিরহাটে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন রেললাইন থেকে এক বিবাহিত মহিলার দেহ উদ্ধার হয়। একই সময়ে বসিরহাটের ময়লাখোলা সংলগ্ন একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ভাগ্নের মৃতদেহ। ঘটনায় জোড়া মৃত্যুর রহস্য ঘিরে শুরু হয়েছে পুলিশি তদন্ত।
মৃতদের নাম দেবাশীষ মণ্ডল (৩২) ও রুনু মণ্ডল (৩৩)। দু’জনেরই বাপের বাড়ি বসিরহাটের ট্যাটরা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে রুনুর বিয়ে হয় বনগাঁয়। পরে বাপের বাড়িতে আসা-যাওয়ার সময় পূর্বপরিচিত দেবাশীষের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, সেই সম্পর্ক পরে প্রেমে পরিণত হয় এবং গত কয়েক মাস ধরে তারা বসিরহাটে একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকছিলেন।
দেবাশীষের পরিবারের দাবি, সম্পর্ক নিয়ে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। এমনকি সম্প্রতি বাবাকে ফোন করে বাড়ি ফিরতে চেয়েছিলেন বলেও পরিবারের অভিযোগ। পরিবারের আরও দাবি, রুনু নিজেই ফোন করে দেবাশীষের বাবাকে জানান, তিনি দেবাশীষকে হত্যা করেছেন এবং এরপর নিজেও আত্মহত্যা করবেন। বসিরহাট স্টেশন সংলগ্ন অনন্তপুর এলাকায় রেললাইন থেকে রুনুর দেহ উদ্ধার হয়। অন্যদিকে, ময়লাখোলা সংলগ্ন যে বাড়িতে দু’জন ভাড়া থাকতেন, সেই বাড়ির দরজা ভেঙে দেবাশীষের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দুটি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রুনুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দেবাশীষের পরিবারের অভিযোগ, রুনুই প্রথমে দেবাশীষকে খুন করে পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। ঘটনার প্রকৃত কারণ, মৃত্যুর সময় ও পরিস্থিতি জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দু’টি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))