• প্রভাসকে জেরা করে খোঁজ, বারুইপুর বাজার থেকেই গ্রেপ্তার মূল অভিযুক্ত
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • Big Breaking: বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের অভিযোগের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। ওই ঘটনায় মূল অভিযুক্তের নাম আনন্দ সর্দার। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো ৩। সূত্রের খবর, আনন্দ সরদারকে বারুইপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ।

    বারুইপুরের ঘটনায় পরিবার যা চাইছে, সব হবে বলে সোমবারই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাবালিকাকে অত্যাচার ও খুনের ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট হবে বলেও জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে বারুইপুর ও লাগোয়া এলাকায় বিএনএস-এর ১৬৩ ধারা লাগু হয়েছে। বারুইপুর, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা এলাকায় এই ধারা লাগু করা হয়েছে।

    বারুইপুরের ঘটনায় ধৃত তিনজনের নাম প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার, দিবাকর সর্দার। গতকাল গ্রেপ্তার করা হয়েছিল প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার। তাদের জেরা করে আনন্দ সর্দারের হদিশ পায় পুলিশ। তারপরে সোমবার আনন্দকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই ৬ সদস্যের SIT গঠন করে তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)