• ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ আসানসোলের বিধানের, এ বার কি তিনিও শিবির বদলের পথে?
    এই সময় | ০৭ জুলাই ২০২৬
  • নরেন্দ্রনাথ চক্রবর্তীর পরে এ বার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোমবার সকালে কলকাতায় আসেন বিধান উপাধ্যায়। নিজের দুই অনুগামীকে নিয়ে দেখা করেন ঋতব্রতর সঙ্গে। সেই সাক্ষাতের ছবি সামনে আসার পরেই জোর চর্চা, তবে কি এ বার শিবির বদলাচ্ছেন বিধানও?

    বিধান অবশ্য জানিয়েছেন, দলের কাজকর্ম সংক্রান্ত কিছু সমস্যার কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। এর বেশি কিছু নয়। তা হলে ২১ জুলাই কোন শিবিরে দেখা যাবে বিধানকে? তাঁর জবাব, ‘আমি তৃণমূলের সঙ্গে আছি। তবে যেখানে দলের কর্মীরা থাকবেন, দলের প্রতীক থাকবে, সেখানে যাব।’

    গত কয়েক দিন ধরে আসানসোল পুরসভায় কাউন্সিলারদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। সঞ্জয় নোনিয়া, দেবাশিস সরকার, অশোক রুদ্র, চৈতন্য মাজিরা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এই নিয়ে এখনও পর্যন্ত ৬ জন কাউন্সিলার ইস্তফা দিয়েছেন। বেসুরোও অনেকেই।

  • Link to this news (এই সময়)