‘গলায় পা তুলে দিয়েছিল..,’ তারপরে টেনে নিয়ে যায় বাগানে! বারুইপুর কাণ্ডে বীভৎস ‘স্বীকারোক্তি’
News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি। একটি ভাইরাল ভিডিওতে ধৃত প্রভাস মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, “মেয়েটি চিৎকার করছিল। ওর গলায় পা তুলে ধরে তারপর টেনে নিয়ে বাগানের মধ্যে চলে যায় আনন্দ ও তার তিন বন্ধু।” যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18 Bangla ৷ প্রসঙ্গত, বারুইপুরের ঘটনায় গ্রেফতার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করা হয়৷ দুই অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওয় অন্যতম অভিযুক্ত প্রভাসের বয়ান ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সেখানেই নাবালিকার গলায় ‘পা’ দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাকে৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রভাস মণ্ডল, দিবাকর ও মূল অভিযুক্ত আনন্দ সর্দার।
সোমবার ধৃত প্রভাস ও দিবাকরকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। আদালত দু’জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তদন্তের স্বার্থে ভাইরাল হওয়া ভিডিওটিকেও খতিয়ে দেখছে পুলিশ।
নাবালিকা ধর্ষণ কাণ্ডে ভারতীয় ন্যায় সংহিতার নিম্নলিখিত ধারায় অভিযোগ আনা হয়েছে পুলিশের তরফে৷
নাবালিকা খুনের তদন্তে কোনও ফাঁক রাখছে না পুলিশ৷ প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল ৪ টে থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।