• 'তাঁর রহস্যমৃত্যুর তদন্ত করেনি', শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে আক্রমণ শাহের
    আজ তক | ০৭ জুলাই ২০২৬
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে কলকাতায় মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদের স্মরণে শাহ এদিন বলেন, "ইস্তফাপত্র আমি দেখছিলাম যেটা উনি দিয়েছিলেন। সেই সময় জওহরলাল নেহরু ও লিয়াকত এদের মধ্যে চুক্তি হয়। পাকিস্তান ও বাংলাদেশে যে হিন্দু ছিল, তাদের কোনও চিন্তাই করেনি তৎকালীন সরকার। ভারতে থাকা মুসলমানদের জন্য তো চিন্তা করেছেন। এই সমঝোতা একতরফা। তাই তিনি মন্ত্রীমণ্ডল থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ সেই সরকারই CAA এনে নাগরিকতা দিয়েছে। ভারতীয়দের নাগরিকত্ব দেওয়ার কাজ তাড়াতাড়ি শেষ করব। অনুপ্রবেশকারীদের বের করব।"  

    কংগ্রেসকে আক্রমণ করে বলেন, "শ্যামাপ্রসাদের ইতিহাস ভুলিয়ে দিয়েছিল কংগ্রেস। কংগ্রেস শ্যামাপ্রসাদের রহস্যমৃত্যুর তদন্ত করেনি। কাশ্মীরকে ভারতের সঙ্গে রাখতে আত্মবলিদান করেছিলেন শ্যামাপ্রসাদ। আর এখন মোদী ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। শ্যামাপ্রসাদের সংকল্প পূরণ করছেন।"
     
    বলেন, "আজ সোনার বাংলা গঠনের দিন। আমরা বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।"

    শ্যামাপ্রসাদের দল পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। কলকাতায় ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি করছে। শাহ ঘোষণা করেন, শ্যামাপ্রসাদ ইন্সটিটিউট তৈরি করা হবে। শ্যামাপ্রসাদের যে  ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি হচ্ছে সেখানেই হবে এই রিসার্চ সেন্টার।

    আরও বার্তা দেন, শ্যামাপ্রসাদ তাঁর ক্ষুদ্র জীবনে অনেক কাজ করেছেন। ভারতীয় জনসংঘের বীজ বপন করেছিলেন। এখন সেটা বটবৃক্ষ হয়েছে।
  • Link to this news (আজ তক)