• ভিড়ে কমাতে WBTC-র নতুন দুটি রুটে বাস নামাল, AC বাসও থাকছে
    আজ তক | ০৭ জুলাই ২০২৬
  • যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।  ২ জুলাই ২০২৬ থেকে একটি নতুন এসি এবং একটি নতুন নন-এসি বাস রুট চালুর সিদ্ধান্ত নিয়েছে WBTC। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই রুটে নিম্নলিখিত নিয়মে পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

    এই নতুন রুটের বাসটি বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী (সল্টলেক) পর্যন্ত চলবে। পথে কল্যাণী AIIMS, সেন্ট্রাল পার্ক, কাম্পা মোড়, হালিশহর রেল স্টেশন, বিএনপি (BKP) ওয়্যারলেস মোড়, মুরাগাছা মোড়, রবীন্দ্রনগর/কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রসিং, বিমানবন্দরের ১ নম্বর গেট, সিটি সেন্টার-২, ইকো পার্ক এবং কলেজ মোড় অতিক্রম করবে। রুটির মোট দৈর্ঘ্য রয়েছে ৭৮ কিমি। এই রুটে ND-1 ও SLD-1 ডিপো থেকে বাস চলবে এবং প্রতিটি বাসের দিনে দু'টি শিফট থাকবে।

    নতুন নন-এসি রুট S-70 চালু হচ্ছে কাঁচরাপাড়ার গান্ধী মোড় থেকে সদর বাজার (BKP) পর্যন্ত। এই বাস কোনা মোড়/জগন্নাথ বাসস্টপ, কাঁকিনাড়া মোড়, শ্যামনগর মোড়, ইছাপুর চৌমাথা, ঘোষপাড়া, বিএনপি স্টেশন এবং ধোবিঘাট হয়ে গন্তব্যে পৌঁছবে। রুটটির দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এই রুটে ND-1 ও BD-1 ডিপো থেকে বাস চলবে এবং এখানেও প্রতিটি বাসের দিনে দু'টি শিফট থাকবে।

    WBTC জানিয়েছে, দুটি রুটেই নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হবে। S-70 রুটে ND ও BD ডিপো থেকে মিডিয়াম বা ছোট বাস ব্যবহার করা হবে। অন্যদিকে AC-57 রুটে SLD ডিপো থেকে নতুন CNG সেমি-ডিলাক্স বাস এবং ND ডিপো থেকে JAN-AC বাস নামানো হবে।

    এই বাসের সময়সূচিও প্রকাশ করা হয়েছে। AC-57 রুটে বড় জাগুলি থেকে সকাল ৭টা, সকাল ৯টা ৩০ মিনিট, বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৬টায় বাস ছাড়বে। করুণাময়ী থেকে বাস ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিট, সকাল ১০টা এবং দুপুর ২টা ৩০ মিনিটে। 

    অন্যদিকে, S-70 রুটে কাঁচরাপাড়া থেকে সকাল ৭টা, সকাল ৮টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাস ছাড়বে। সদর বাজার থেকে ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিট, সকাল ৯টা, বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

     
  • Link to this news (আজ তক)