ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একটি বড় সাফল্য। দেশে অস্ত্র তৈরির কাজে আরও এক কদম এগোল দেশ। তেলঙ্গানার স্টার্টআপ Dvipa Defence তৈরি করেছে UGRAM 7.62x51 mm Battle Rifle। ভারতীয় সেনা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ ট্রায়াল সম্পূর্ণ করেছে এই আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই CRPF, ITBP, SSB এবং NSG-সহ একাধিক CAPF-এর জন্য এই রাইফেল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।
DRDO-র Armament Research and Development Establishment (ARDE)-এর সহযোগিতায় মাত্র ১০০ দিনের মধ্যে এই যুদ্ধাস্ত্রর নকশা ও উন্নয়ন সম্পন্ন হয়েছে। সংস্থার দাবি, এটি ভারতের দ্রুততম দেশীয় অস্ত্র উন্নয়ন প্রকল্পগুলির অন্যতম।
UGRAM ইতিমধ্যেই Army General Staff Qualitative Requirement (GSQR) Trial, বিভিন্ন ভৌগোলিক ও আবহাওয়াগত পরিবেশে Field Evaluation এবং MHA Board Trial সফলভাবে সম্পন্ন করেছে। পাশাপাশি এই রাইফেলের Reliability এবং Endurance Testing শেষ হয়েছে।
Dvipa Defence-এর ম্যানেজিং ডিরেক্টর সিবু জোসেফ জানিয়েছেন, ২০২১ সালে সংস্থা অস্ত্র উৎপাদনের লাইসেন্স পাওয়ার পরে তেলঙ্গানা সরকারের বরাদ্দ করা ১৩ একরেরও বেশি জমিতে আধুনিক উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তাঁর দাবি, মাত্র কয়েক বছরের মধ্যেই সংস্থা ১০০টিরও বেশি দেশীয় অস্ত্র ও তার বিভিন্ন ভ্যারিয়ান্ট তৈরি করেছে। তার মধ্যে UGRAM সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
UGRAM Battle Rifle-এ রয়েছে আধুনিক Gas-operated Rotating Bolt System। এর ওজন ৪ কেজিরও কম এবং এফেক্টিভ রেঞ্জ প্রায় ৫০০ মিটার। দীর্ঘ সময় ব্যবহার ও কঠিন পরিস্থিতিতে কার্যকারিতা বজায় রাখার জন্যও রাইফেলটি সফলভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
২০১৮ সালে প্রতিষ্ঠিত Dvipa Defence ইতিমধ্যে একাধিক অস্ত্র তৈরি করছে। সাব মেশিন গান, অ্যাসল্ট রাইফেল, লাইট মেশিন গান, অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করে এই সংস্থা। নতুন প্রজন্মের আগ্নেয়াস্ত্র তৈরির কাজও করছে।
Army Trial সফল হওয়ার পরে CAPF-এর বিভিন্ন বাহিনীর জন্য এই অস্ত্র নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সেটি ভারতের প্রতিরক্ষা উৎপাদনে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছে সংস্থা।