• খেলার মাঠে বচসাকে ঘিরে কিশোরের গলায় ছুরির কোপ, উত্তেজনা বারুইপুরে
    বর্তমান | ০৭ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: খেলার মাঠে বচসা। যার জেরে প্রসেনজিৎ বিশ্বাস নামে বছর ষোলোর এক কিশোরের গলায় ছুরি দিয়ে কোপ। অভিযোগের আঙুল উঠেছে তিনজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায়। প্রসেনজিৎতের বাড়ি ফুলতলায় এ ব্লকে বলে জানা গিয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনদিন আগে ফুটবল খেলায় জিতে যায় প্রসেনজিৎ। তা নিয়ে ঝামেলার সূত্রপাত। তারই জেরে এদিন প্রসেনজিৎ সহ দু’জনকে ডেকে পাঠানো হয়। সেখানে গেলে প্রসেনজিৎকে খুন করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বারুইপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে এলাকার লোকজন। অভিযুক্ত তিনজনকে আটক করে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। উত্তেজিত জনতার হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর করে। খবর পয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী। মধ্যরাতে অবরোধ উঠে গিয়েছে। অভিযুক্তদের বারুইপুর হাসপাতাল থেকে থানায় নিয়ে গেল পুলিশ।
  • Link to this news (বর্তমান)