• রাস্তায় নোংরা ফেললেই ২০০ টাকা ফাইন, ধরপাকড় শুরু, আর কী কী নিষেধাজ্ঞা?
    আজ তক | ০৭ জুলাই ২০২৬
  • সেপ্টেম্বর মাস আসতে ঢের দেরি। তার আগেই শুরু হয়েছে ধরপাকড়। দক্ষিণ কলকাতার কালীঘাটের অন্তর্গত হাজরা এলাকায় যত্রতত্র বাড়ির আবর্জনা ফেললেই দিতে হচ্ছে ফাইন। নতুন সরকার আগেই জানিয়েছিল রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। তবে সেপ্টেম্বর মাস থেকে তা লাগু হবে বলে জানিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার আগেই শুরু হয়ে গিয়েছে স্বচ্ছতা অভিযান। একে বর্ষাকাল, এই সময়ে জমা জলের সমস্যাও বাড়ে। যে কারণে এখন থেকেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোমর বেঁধে নেমেছে পুরসভা।

    এলাকাবাসীকে নির্দিষ্ট স্থান ছাড়া ময়লা ফেলতে দেখা গেলেই দিতে হচ্ছে ফাইন। সকালে ময়লার গাড়ি এবং অন্য সময় ভ্যাট ছাড়া অন্য কোথাও ময়লা ফেলা নিষিদ্ধ। 

    কলকাতার অনেক এলাকাতেই স্বচ্ছতা বজায় রাখতে ধরপাকড় করা হচ্ছে। ধীরে ধীরে লাগু হবে বাকি জেলাগুলিতেও। রাস্তায় আবর্জনা ফেলা, মলমূত্র ত্যাগ, প্রস্রাব ছাড়া আর কী কী নিষিদ্ধ? ফাইনই বা কত? জেনে নিয়ে সজাগ হোন। নাহলে আপনাকেও জরিমানা দিতে হতে পারে।

    গত ২২ জুন রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে রাস্তায় মলমূত্র ত্যাগ, প্রস্রাব, থুতু ফেলা নিয়ে জরিমানার কথা জানানো হয়।

    কী করলে কত ফাইন?

    পুর এলাকাগুলিকে পরিস্কার-পরিচ্ছন্ন ও প্রযুক্তিনির্ভর করতে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছিল কলকাতা পুরসভা।

    মঙ্গলবার, ৭ জুলাই থেকে শুরু হচ্ছে 'মুখোমুখি' কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই নাগরিকদের দরবারে পৌঁছতে কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য শুরু হচ্ছে নতুন এই  কর্মসূচি। 

    নাগরিকরা তাঁদের অভিযোগ মন্ত্রী অগ্নিমিত্রা পালকে জানাতে পারবেন। এর জন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল 18002035123। নির্দিষ্ট দিনে বিকেল ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত এই নম্বরে ফোন করলে পুরমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাবে।

    উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় সেপ্টেম্বরের আগেই অর্থাৎ ১ জুলাই থেকে জরিমানা লাগু হয়েছে। রাজ্যের অন্য এলাকায় সেপ্টেম্বর থেকে কড়াকড়ি হবে।
     
  • Link to this news (আজ তক)