• DG-কে ৭২ ঘণ্টা সময়, ১‍% গাফিলতি থাকলেও কড়া ব্যবস্থা, নির্যাতিতার পরিবারকে বললেন শুভেন্দু
    News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
  • বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে অপরাধীদের কঠোর শাস্তির দাবি করল নির্যাতিতার পরিবার। এই ঘটনায় বিরোধীদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে পরিবার দাবি করে, ‘কঠোর শাস্তি চাই, বিচার চাই।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের আশ্বস্ত করে বলেন, ‘সরকার আপনাদের পাশে আছে।’

    আজ বারুইপুর এসপি অফিস থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপারদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে অপরাধ দমন নিয়ে পুলিশের ভূমিকা সবসময় সক্রিয় রাখতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মহিলাদের ওপর সংগঠিত অপরাধ দমন থেকে দুষ্কৃতীদের গুন্ডাগিরি দাদাগিরি কড়া হাতে দমন করতে হবে। কোনও ধরনের অবহেলা খামতি যাতে না থাকে পদক্ষেপ গ্রহণে, বৈঠকে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যাতে নজরদারি থাকে তাও সুনিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ডিজিপি-কে ৭২ ঘণ্টা সময় দিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১ শতাংশ শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বারুইপুরের ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন। তার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী যোগাযোগ রেখেছেন, পরিবার সন্তুষ্ট। এর আগের সরকার অনেক বলেছিল কাজে দেখায়নি। এই সরকার অনেক সক্রিয়। মূল অভিযুক্তকে ধরা হয়েছে। যে ভাবে মেয়ে টাকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচার যেন এদের ও হয় নিয়ম ভাবে। যে ভাবে বে আইনি মদ এর দোকান হয়েছে মুখ্যমন্ত্রী আবার নির্দেশ দেবেন এই ধরণের দোকান গুলো বন্ধ করার”।

    মুখ্যমন্ত্রী এই ঘটনা প্রসঙ্গে জানান, দুই পরিবার যা চেয়েছে আমরা করব। সূর্যপুরে আউটপোস্ট হবে, এক সপ্তাহের মধ্যে আবার আসব। তার মধ্যে সরকার কী করল দেখতে পারবেন। এর আগে কোনও পুলিশমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিপীড়িত পরিবারের কথা শোনেনি৷ আগে কেউ করেনি বলে আমি করব না এমন নয়৷ এটা আমার কর্তব্য৷
  • Link to this news (News18 বাংলা)