• হাতে হাতে ডিম, নিশানায় এবারে মীনাক্ষী! শীতলকুচিতে 'ডিম' আক্রমণের মুখে পড়ে যা করলেন বাম নেত্রী....
    News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
  • : আজকাল বঙ্গ রাজনীতিতে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ডিম থেরাপি’। এতদিন ধরে দেখা যাচ্ছিল, তৃণমূলের ছোট-বড় নেতারা যেখানেই যাচ্ছেন, তাঁদের লক্ষ্য করে ডিম ছোঁড়া হচ্ছে। কিন্তু এবার এই তালিকায় যুক্ত হল এক্কেবারে নতুন এক নাম, সিপিআইএমের বড় নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়! সবাই তো অবাক! সবার মনে একটাই প্রশ্ন, তৃণমূল নেতাদের ছেড়ে হঠাৎ মীনাক্ষীর দিকে কেন ডিম ছোঁড়া হল?

    আজ, মঙ্গলবার মীনাক্ষী মুখোপাধ্যায় কোচবিহারের শীতলকুচিতে গিয়েছিলেন। সেখানকার নিহত মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে যখন তিনি ফিরছিলেন, ঠিক তখনই ঘটে এই কাণ্ড। শীতলকুচি বাজারের কাছে তাঁর গাড়ির বহর লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক ডিম! মীনাক্ষী গাড়ির ভিতরে থাকায় তাঁর গায়ে কোনও ডিম লাগেনি ঠিকই, কিন্তু তাঁর গাড়ির কাঁচ ডিমের হলদে কুসুমে একেবারে মাখামাখি হয়ে যায়।

    এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দারুণ উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের চেষ্টায় শেষমেশ ঝামেলা মেটে। এদিকে একজন বিক্ষোভকারী বুক ফুলিয়ে দাবি করেন, মীনাক্ষী নাকি এলাকা অশান্ত করতে এসেছিলেন। শীতলকুচি এখন খুব শান্ত আছে, তাই মীনাক্ষীকে আটকাতেই তাঁরা এই ডিম ছুঁড়েছেন।

    তবে ডিম খেয়ে মীনাক্ষী কিন্তু পালিয়ে যাননি! তিনি মাঝরাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন। সাফ জানিয়ে দেন, যারা যারা ডিম ছুঁড়েছে, পুলিশ যতক্ষণ না তাদের সবাইকে গ্রেফতার করছে, ততক্ষণ তিনি এলাকা ছেড়ে এক পা-ও নড়বেন না!
  • Link to this news (News18 বাংলা)