বিশ্বমঞ্চে এবার রাজা কৃষ্ণচন্দ্রের শহরের জাদু! 'ব্র্যান্ড' তকমা পেল ঘূর্ণির 'কথা বলা মাটির পুতুল'
News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
: পুতুল নেবেন গো…..পুতুল! সাবিকি এই ডাক আজ পেল আন্তর্জাতিক জিআই স্বীকৃতি। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শহর কৃষ্ণনগর, কাল্পনিক গোপাল ভাঁড়ের ইতিকথা এবং রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব সবমিলিয়ে নদিয়ার অন্যতম স্থান শহর কৃষ্ণনগর। তবে শিল্পত্রের অভাব নেই এই কৃষ্ণনগর শহরে। কৃষ্ণনগর ঘূর্ণির মোড় থেকে শুরু করে আনাচে কানাচে রয়েছে কত শিল্পীর শিল্পকলা, যার অন্যতম মাটির পুতুল। শিল্পীদের হাতে তৈরি মাটির পুতুল পাড়ি দেয় গোটা পৃথিবীর বিভিন্ন দেশে। নদিয়ার কৃষ্ণনগর শহরের অন্যতম ঘূর্ণির মোড়, যেখানে শিল্পীদের হাতের মাটির তৈরি পুতুল কথা বলে। আকৃতিতে বুঝে উঠতে পারবেন না সত্যিই কি মাটি দিয়ে তৈরি। শিল্পীর হাতের জাদুতে একের পর এক পুতুল যেন মনে হবে জীবন্ত দাঁড়িয়ে রয়েছে। ঘূর্ণির মোড় শিব তলার অন্যতম শিল্পী সুবীর পাল যিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, এবার তার হাতের জাদুতে কৃষ্ণনগরের শিল্পীরা পেলেন আন্তর্জাতিক জিআই স্বীকৃতি।
এ বিষয়ে মৃৎশিল্পী সুবীর পাল জানান, “আজকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, কারণ জিআই স্বীকৃতি পাওয়ার জন্য অনেক লড়াই করেছি, আজ দু’চোখের স্বপ্ন পূরণ হল। এই জিআই স্বীকৃতি পাওয়ার কারণে মৃৎশিল্পী দেব পুতুলের চাহিদা আরও বাড়বে। আন্তর্জাতিক বাজারে এবার থেকে কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি পুতুলে থাকবে জিআই ট্যাগ। একদিকে যেমন শিল্পীদের পরিচিতি বাড়বে, অন্যদিকে মুনাফা হবে ব্যবসায়।”
শিল্পী আরও জানান, “এখন থেকে কৃষ্ণনগরের পুতুল আর কেউ নকল করতে পারবে না, কারণ বিভিন্ন সময় দেখা গেছে অন্যান্য জায়গার তৈরি পুতুল কৃষ্ণনগরের পুতুল নামে বাজারজাত ও করা হচ্ছে। এই জিআই স্বীকৃতির জন্য বন্ধ হবে কালো বাজারি।”
উল্লেখ্য দেশ-বিদেশের পর্যটকরা কৃষ্ণনগর ঘূর্ণিতে আসেন শুধুমাত্র আকর্ষণীয় পুতুল কিংবা অন্যান্য আসবাবপত্র কিনতে, শিল্পীদের হাতের জাদুতে ফুটে ওঠে প্রত্যেকটি পুতুল। মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যেই থাকে পুতুলের দাম, তাই যত দিন যাচ্ছে ততই চাহিদা বাড়ছে ঘূর্ণির মাটির পুতুলের। এবার কৃষ্ণনগরের মৃত শিল্পীদের মুকুটে উঠল নতুন পালক, দীর্ঘ লড়াইয়ের পর শিল্পীরা পেলেন জিআই স্বীকৃতি।