গত বছর অনুমতি মেলেনি, এবার দিঘার রথযাত্রায় নতুন কী করতে পারবেন ভক্তরা? চটপট জেনে নিন
News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে এই ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মত। সামনেই দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা। রথযাত্রার দিন দিঘায় বাড়তি ভিড়ে ভক্ত ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত তৎপর পুলিশ প্রশাসন। ২০২৫ সালের দিঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রার উৎসব আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রথযাত্রার সূচনা করেছিলেন। ভক্তদের রথের দড়ি টেনে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও সেবার উপায় ছিল না। কিন্তু ২০২৬-এ রথযাত্রায় নয় এবার রথযাত্রার দিন রথের দড়ি স্পর্শ করতে পারবেন ভক্তরা। ফলে ভালই ভক্তের সমাগম হবে।
জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন থেকেই দিঘায় ভক্ত সংখ্যা বেড়েছে। বেড়েছে পর্যটকের সংখ্যা। দিঘায় আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে পর্যটক এরা যাচ্ছে না, সেই সঙ্গে দেশে-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন দিঘায়। বিশেষ করে বিভিন্ন দেশের ইসকন ভক্তরা বিভিন্ন তিথিতে দিঘায় ভিড় করে। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দিঘায় দেশী-বিদেশি পর্যটকের পাশাপাশি ভক্তদের ভালই জমবে। দিঘা মন্দির সূত্রে জানা যায় প্রথমবারই লক্ষ লক্ষ পর ভক্তরা জগন্নাথ বলরাম সুভদ্রার রথ টেনে নিয়ে যাবে মাসির বাড়ি। ফলে দিঘার রথযাত্রা নিয়ে বাড়তি নজর দিয়েছে প্রশাসন।
এমনিতেই বর্ষাকাল দিঘায় পর্যটকের সংখ্যা বেশি, তার ওপর ভিআইপি কালচার বাদ দিয়ে দিঘার রথযাত্রা হবে সাধারণ মানুষের হাত দিয়েই। এই খবর চাউর হওয়ার পর, সাধারণ ভক্তরা দিঘার রথ যাত্রার দিকে তাকিয়ে রয়েছে। রথের দিন একদিকে যেমন রাস্তাঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণ অন্যদিকে কোনও দুর্ঘটনা না ঘটে তাই এখন থেকেই কোমর বাঁধছে প্রশাসন। বলা ভাল পুলিশ প্রশাসন। দিঘায় ওইদিন বাড়তি পুলিশ নজরদারি চলবে বলে জানা যায় জেলা পুলিশ প্রশাসন সূত্রে। দিঘার বিভিন্ন জায়গায় চলবে পুলিশের পক্ষ থেকে ড্রোন দিয়ে নজরদারি। এর পাশাপাশি থাকবে কুইক রেসপন্স টিম মহিলাদের সুরক্ষায় পুলিশের স্পেশাল টিমও থাকবে।
দিঘা সহ রথযাত্রার উৎসব যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দিকেই নজর রাখছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, “পূর্ব মেদিনীপুর জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজারেরও কাছাকাছি রথযাত্রা হয়। স্পেশালি আমরা দিঘা ও মহিষাদলের রথযাত্রার নিয়ে নজর রেখেছি। দিঘায় ড্রোন দিয়ে নজরদারি চলবে। সমুদ্র সৈকতে বিশেষ নজরদারীর ব্যবস্থা রাখা হচ্ছে। মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা টিম থাকবে। ফায়ার ফাইটিং সহ যাবতীয় ইউনিটকে নিরাপত্তার কাজে রাখা হচ্ছে।” প্রসঙ্গত দিঘা রথযাত্রা পূর্ব মেদিনীপুর জেলায় ভক্তদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে। রথযাত্রায় বহু জগন্নাথ ভক্ত পর্যটক দিঘায় ভিড় করবে সে আর বলার অপেক্ষা রাখে না। রথযাত্রার দিন তাই বাড়তি ভিড়ে দিঘা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।