• KMC এলাকার পেনশনারদের জন্য সুখবর, বকেয়া DA-এর ৫০% নিয়ে নির্দেশিকা
    এই সময় | ০৮ জুলাই ২০২৬
  • কলকাতা পুর এলাকার (KMC) রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বা ফ্যামিলি পেনশনের বকেয়া ডিএ ( Dearness Relief) দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য।

    এর আগে ১৩ মার্চ, এই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছিল রাজ্য। কিন্তু KMC এলাকার পেনশনারদের বকেয়া DR মেটানো সম্ভব হয়নি। এর কারণ, অতীতের পেনশন দেওয়ার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে থাকলেও তা এখনও সম্পূর্ণভাবে পাওয়া যায়নি।

    এই আবহে, DR বকেয়া দ্রুত মেটানোর জন্য এবং ব্যাঙ্কগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই হয়ে আসার আগেই পেনশনারদের স্বস্তি দিতে রাজ্য সরকার আগের বিজ্ঞপ্তির আংশিক সংশোধন করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

    ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে আনুমানিক DR বকেয়ার ৫০ শতাংশ KMC এলাকার সেই সমস্ত পেনশনার বা তাঁদের পরিবারকে দেওয়া হবে।

    এই কাজের জন্য রাজ্য সরকার WBiFMS-এর অধীনে একটি আলাদা ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করেছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে ওই পোর্টালে সব তথ্য যাচাই করতে হবে। তার পর ডিআর দেওয়ার কাজ শুরু করতে হবে। এছাড়াও, ROPA 2009-এর সময় অনুযায়ী পেনশনের সব তথ্য যাচাই করে রাজ্য সরকারের কাছে জমা করতে হবে ব্যাঙ্কগুলিকে।

  • Link to this news (এই সময়)