• পাঁচ বছরের নাতনিকে যৌন নির্যাতন, লালসার শিকার আরও দুই! নদিয়ায় গ্রেপ্তার ঠাকুরদা
    প্রতিদিন | ০৮ জুলাই ২০২৬
  • নাতনিদের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ঠাকুরদার বিরুদ্ধে। সম্প্রতি পাঁচ বছরের মেয়ের সঙ্গে শ্বশুরকে অপকর্ম করতে দেখেন বউমা। এরপরই ঘটনাটি সামনে আসে। নদিয়ার (Nadia) শান্তিপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়। বারুইপুরের ঘটনার মতো এই ঘটনাতেও দ্রুত অ্যাকশন নিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, ওই মহিলার তিন মেয়ে। তিনজনই অপ্রাপ্তবয়স্ক। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে শ্বশুর-শাশুড়ির পারিবারিক অশান্তি চলছিল। ওই মহিলার দাবি, সম্প্রতি বাড়িতেই তাঁর পাঁচ বছরের মেয়েকে যৌন নির্যাতন করেন শ্বশুর। তিনি ঘটনাটি দেখতে পেয়ে যান। এরপর তিনি জানতে পারেন, তাঁর বাকি দুই মেয়ের সঙ্গেও এই একই রকমের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। তারাও শ্বশুরের যৌন লালসার শিকার হয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন নির্যাতিতার বাবা-মা।

    ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্তের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতাদের মা-বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট নির্যাতিতাদের পরিবারের সদস্যরা।
  • Link to this news (প্রতিদিন)