১০ জুলাইয়ের মধ্যে রাজ্যে খুলে যাচ্ছে একগুচ্ছ চটকল! পুজোর আগে কাজ পাবেন বহু শ্রমিক
News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হতে চলেছে। শ্রমমন্ত্রী শ্রী অর্জুন সিংহের পূর্ব প্রতিশ্রুতি মতো ১০ই জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সব কয়টি জুট মিল খুলতে চলেছে।
আজ, মঙ্গলবার নিউ সেক্রেটারিটে শ্রম দপ্তরে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি , হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দোলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদা ভাবে বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দফতরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার শ্রী আশিস সরকার এবং জেলর অন্যান্য আধিকারিকরা।
সিদ্ধান্ত হয়েছে এই সব ক’টি জুট মিল আগামী ১০ জুলাইয়ের মধ্যে খুলে যাবে। মিল কর্তৃপক্ষ এই মর্মে সাসপেনশন অব ওয়ার্ক তুলে নেবার নোটিশ দেবে। প্রথমে রক্ষনাবেক্ষণের কাজ শুরু হবে এবং ১৬ জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। শ্রমমন্ত্রী শ্রী অর্জুন সিংয়ের উদ্যোগে এবং শ্রম কমিশনারেটের আধিকারিকদের প্রচেষ্টায় একই দিনে সারাদিন মিটিং করে এতো গুলো জুট মিল খোলানোর ব্যবস্থা করা সত্যি প্রশংসনীয়। আজকের এই সিদ্ধান্তের ফলে প্রায় ২০ হাজারের উপর চটকল শ্রমিক তাদের কাজ ফিরে পেল। একই দিনে এতো গুলো জুট মিল খোলার ঘটনা শ্রম দপ্তরে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। নতুন সরকারের শ্রমমন্ত্রীর এই উদ্যোগকে রাজ্যের চটকল শ্রমিক এবং মালিক দুই পক্ষই সাধুবাদ জানাচ্ছে।
ব্যারাকপুর মহকুমায় খুলে গেল আরেকটি জুটমিল । টিটাগরের ইম্পেরিয়াল জুটমিল। ৮ মাস আগে এই মিলটি বন্ধ হয়ে যায় তখন থেকেই শ্রমিকরা কর্মহীন। মিলটি খোলার ফলে কাজ ফিরে পাবেন আড়াই হাজার শ্রমিক। পশ্চিমবঙ্গের শ্রম মন্ত্রী অর্জুন সিং আজ মালিকপক্ষের সঙ্গে কথা বলেন তার দপ্তরে সেখান থেকে আসে সুখবর। আগামী ১০ তারিখ মধ্যে মেনটেনেন্স এর কাজ শুরু হবে ১৫ থেকে ১৬ তারিখের মধ্যে মিলটি খোলা হবে বলে কলকাতায় তার দপ্তরের বলেছেন অর্জুন সিং। এই খবর পাওয়ার পর স্বভাবতই কর্মীদের মধ্যে উৎসাহের আবহাওয়া। সমস্ত ইউনিয়ন এর শ্রমিকরা একত্রিত হয়ে এই মিল খোলার আনন্দে একত্রিত হয়েছে। মিলের গেটে বাজি ফাটিয়ে গেরুয়া আবির খেলে আনন্দ প্রকাশ করছেন শ্রমিকরা।
প্রসঙ্গত, ব্যারাকপুর মহকুমায় খুলে গেল আরেকটি জুটমিল, টিটাগরের ইম্পেরিয়াল জুটমিল। ৮ মাস আগে এই মিলটি বন্ধ হয়ে যায় তখন থেকেই শ্রমিকরা কর্মহীন। মিলটি খোলার ফলে কাজ ফিরে পাবেন আড়াই হাজার শ্রমিক। পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী অর্জুন সিং আজ মালিকপক্ষের সঙ্গে কথা বলেন তার দফতরে সেখান থেকে আসে সুখবর। আগামী ১০ তারিখ মধ্যে মেনটেনেন্সের কাজ শুরু হবে ১৫ থেকে ১৬ তারিখের মধ্যে মিলটি খোলা হবে বলে কলকাতায় তার দপ্তরের বলেছেন অর্জুন সিং। এই খবর পাওয়ার পর স্বভাবতই কর্মীদের মধ্যে উৎসাহের আবহাওয়া। সমস্ত ইউনিয়ন এর শ্রমিকরা একত্রিত হয়ে এই মিল খোলার আনন্দে একত্রিত হয়েছে। মিলের গেটে বাজি ফাটিয়ে গেরুয়া আবির খেলে আনন্দ প্রকাশ করছেন শ্রমিকরা।