• অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও হাতে পেলেন না গৃহবধু! প্রতারণার শিকার শান্তিপুরের মহিলা
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • অন্নপূর্ণা যোজনা কে পেল আর কে পেল না যোগ্য কে অযোগ্যই বা কারা এই বিতর্ক যখন রাজ্য জুড়ে চলছে তার মধ্যে এবার অভিনব ডিজিটাল প্রতারণার শিকার হলেন অন্নপূর্ণা যোজনা সুবিধা প্রাপক এক মহিলা। শান্তিপুর থানা এলাকার ঘটনা, ফিঙ্গার থাকল শান্তিপুরের কারিগর পাড়ায় আর বায়োমেট্রিক পদ্ধতিতে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে প্রতারণা করে ওই মহিলার একাউন্ট থেকে রাজ্য সরকারের দেওয়া অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা তুলে নিল সাইবার প্রতারক। ঘটনাটি ঘটেছে চলতি মাসের চার তারিখে। আজ, মঙ্গলবার প্রতারিত মহিলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই শাখায় যোগাযোগ করেন। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, বায়োমেট্রিক পদ্ধতিতে এই এই প্রতারণা করা হয়েছে। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে দাবি। প্রতারিত মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

    জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা হাসিনা বিবি গাইনের রাষ্ট্রত্ত্ব ব্যাংকের একাউন্টে চলতি মাসের ২ তারিখে রাজ্য সরকারের দেওয়া অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা জমা হয়। চার তারিখ রাতে তিনি দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে ওই ৩০০০ টাকা তুলে নেওয়া হয়েছে। যদিও এই ঘটনার বিন্দু বিসর্গ তিনি জানতেন না। পর পর দুই দিন ছুটি থাকার পর আজ তিনি ওই ব্যাংকের শাখায় যোগাযোগ করেন। ব্যাংক কর্তৃপক্ষ নথি পরীক্ষা করে দেখেন তার আঙ্গুলের ছাপ ব্যবহার করে ওই টাকা তুলে নেয়া হয়েছে। যদিও ওই মহিলার দাবি, চার তারিখ তিনি বাড়ি থেকে কোথাও যাননি কিংবা অন্য কোথাও ছাপ দেননি। ব্যাংক কর্তৃপক্ষের পাল্টা দাবি, আঙুলের ছাপ ছাড়া এভাবে টাকা তোলা সম্ভব নয়। ইতিমধ্যেই ওই মহিলা শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছে।

    অন্নপূর্ণার যোজনা টাকা পাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে চরম বিভ্রান্তি শুরু হয়েছে। বৃহৎ অংশের মহিলার একাউন্টে টাকা সঠিক সময় না পৌঁছনো নিয়ে তৈরি হয়েছে বিক্ষোভ। এর মধ্যে টাকা পেয়েও সেই টাকা জালিয়াতদের মাধ্যমে প্রতারিত হওয়ার ঘটনা নতুন করে ব্যাঙ্কিং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রতারিত মহিলার দাবি , অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে প্রশ্ন উঠছে বিশ্বাসের সঙ্গে যেখানে গ্রাহকরা তাদের আমানত রাখেন নিশ্চিন্তে সেখানে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত নকল করে অর্থ তুলে নিলে ব্যাংকের কি কোন দায়ীবদ্ধতা নেই! এ প্রসঙ্গে অবশ্য ওই শাখা ব্রাঞ্চের ম্যানেজার জানাচ্ছেন তিনি ইতিমধ্যেই প্রধান ব্যাংক ম্যানেজারকে জানিয়েছেন আগামীকালকে গ্রাহককে নিয়ে গিয়ে কথা বলিয়ে দেবেন।
  • Link to this news (News18 বাংলা)