• মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম, অভিযুক্ত বিজেপি
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • সংবদদাতা, শীতলকুচি: শীতলকুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ করে ডিম ছোড়ার ঘটনা ঘটল। অভিযোগের অঙুল বিজেপির দিকে। মঙ্গলবার সকালের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শীতলকুচি বাজারে। 

    এদিন শীতলকুচি ব্লকের নগর সিঙিমারি গ্রামে মৃত সিপিএম কর্মী মিন্টু মিয়াঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী। সেখান থেকে ফেরার সময়  শীতলকুচি চৌপথিতে গাড়ি ঢুকতেই মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে শুরু হয় ডিম বৃষ্টি। যদিও শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

    বিজেপি নেতৃত্বের দাবি, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে নিয়ে রাজনীতি করে শান্ত শীতলকুচিতে অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে সিপিএম। তাই সাধারণ মানুষ তাদের উপর ডিম ছুড়ে প্রতিবাদ করেছে।
  • Link to this news (বর্তমান)