• ক্ষতিপূরণ না পেয়ে ব্লক কৃষি দপ্তর ঘেরাও আলুচাষিদের
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • সংবাদদাতা,ময়নাগুড়ি: বর্ষা এলেইে চিন্তা বাড়ে কৃষকদের। অনাবৃষ্টি হলেও বিপদ, আবার বৃষ্টির পরিমাণ বেশি হলেও সমস্যা। আর এবার উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। ময়নাগুড়িতে মার্চ মাসে ক্ষেতে আলুর ফলন ভালই হয়েছিল। আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা। কিন্তু আশাভঙ্গ হয় মার্চ মাসের প্রবল বৃষ্টিতে। ক্ষেতের আলু বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়। 

    এরপর কৃষি দপ্তরে ক্ষতি পূরণের আবেদন জানিয়েছিলেন আলু চাষিরা। অভিযোগ আবেদন জানালেও অধিকাংশ কৃষকই ক্ষতিপূরণের টাকা পাননি। মঙ্গলবার ক্ষতিপূরণের দাবি নিয়ে কৃষি দপ্তরে আসেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কিন্তু দপ্তরে তখন কোন আধিকারিক ছিলেন না বলে অভিযোগ। কোন আধিকারিকের দেখা না পেয়ে ক্ষেপে যান কৃষকরা। ময়নাগুড়ি ব্লক কৃষি দপ্তর ঘেরাও করেন তারা। ময়নাগুড়ি থেকে ধুপগুড়ি যাওয়ার রাস্তায় নতুন বাজার এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন  কৃষকরা। অবরোধের জেরে তৈরি হয় ব্যাপক যানজট। ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলেন তারা। তবে রাস্তার অবরোধ তুললেও ব্লক কৃষি দপ্তর ঘেরাও করে রাখেন কৃষকরা।
  • Link to this news (বর্তমান)