• ২১ জুলাই থেকে ১১৭৭ প্রার্থীর কাউন্সেলিং শুরু
    বর্তমান | ০৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার পরই উচ্চ প্রাথমিকের বাকি ১১৭৭ শিক্ষকের শূন্যপদে কাউন্সেলিং ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২১ জুলাই থেকে এই শূন্যপদে কাউন্সেলিং হবে। প্রসঙ্গত, আইএএস দুষ্যন্ত নারিয়ালাকে শনিবার এসএসসির চেয়ারম্যান হিসাবে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করায় আদালত অবমাননার দায়ে পড়েছিল শিক্ষাদপ্তর তথা এসএসসি। আদালত যে কোনো শর্তে নিয়োগের নির্দেশ দিয়েছিল। অবশেষে ১১৭৭টি শূন্যপদ সংগ্রহ করতে পারে দপ্তর। যদিও অপেক্ষমান হিসাবে রয়েছেন ১২৪১ জন প্রার্থী। এসএসসির ঘোষণাকে স্বাগত জানিয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ‘বাকি ৬৪ জন প্রার্থীকেও দ্রুত কাউন্সেলিং করে চাকরি দিক শিক্ষাদপ্তর ও এসএসসি।’ প্রসঙ্গত, ২০১৬ সালের ১৬ আগস্ট টেট দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন এই চাকরিপ্রার্থীরা।
  • Link to this news (বর্তমান)