নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছিনতাই করা সোনা কেনার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নৈহাটির এক বাসিন্দা কমল সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের অভিযোগ, কমল বিজেপি করেন। একে সামনে এনে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে বাম শিবির। তারা বলছে, যাহা তৃণমূল, তাহাই বিজেপি— চুরি ও দুর্নীতির রাজনীতিই এদের মূল চরিত্র। অন্যদিকে বিজেপির দাবি, কমল সরকার আগে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে দলের সক্রিয় কর্মী নন। আর তিনি যদি সত্যিই দোষী প্রমাণিত হন, তাহলে আইন অনুযায়ী প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।