মাঝ আকাশ থেকেই হঠাৎ উধাও হয়ে গেল পাকিস্তানের একটি কার্গো বিমান। পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে ঘটনাটি ঘটেছে করাচির কাছে। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর শারজা বিমানটি টেকঅফ করেছিল। করাচিতে ল্যান্ড করার কথা ছিল ওই Boeing 737 বিমানটির। জানা গিয়েছে, বিমানটি পাকিস্তানের এক বেসরকারি উড়ান সংস্থা K2 Airways পরিচালনা করছিল।
পিগ আয়রনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের রাজধানী রায়পুরে উরলা থানা এলাকার বেন্ড্রি রোডে। জানা গিয়েছে, দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, অক্সিজ়েন সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার কেরালার ওয়েনাড়ে নামে ভয়াবহ ধস। সেই ধসে তলিয়ে যান অনেকে। তিন জনের মৃত্যুর পরে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জনেরও বেশি। তাঁদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। এই উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), পুলিশ, দমকল এবং অন্যান্য সরকারি সংস্থা।