• নাবালিকা নির্যাতন- খুন কাণ্ডে গ্রেফতার আরও ১, গণপিটুনি-অশান্তিতে ধৃত ২০! বারুইপুরে কড়া পুলিশ
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুরের নাবালিকা খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে আটক করল বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম ও এস টি এফ এর যৌথ তল্লাশিতে, তাকে বারুইপুর থানায় আনা হয়েছে সিটের সদস্যরা তাকে জেরা শুরু করেছে৷ ধর্ষণের ঘটনায় ধৃত চতুর্থ অভিযুক্ত৷ সূত্রের খবর, অভিযুক্তের নাম কবির মোল্লা৷ বারুইপুরে গণপিটুনি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ২০ জন গ্রেফতার করা হয়েছে৷

    প্রসঙ্গত, ইতিমধ্যে ঘটনায় এক অভিযুক্তের পুলিশের গুলিতে মৃ্ত্যু হয়েছে৷ জানা গিয়েছে,  অভিযুক্তের নাম প্রভাস মণ্ডল৷ সূত্রের খবর, অপরাধস্থলের পুনর্গঠন করতে গিয়েই পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷

    জানা গিয়েছে, বারুইপুরে ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’-এর সময় পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের৷ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। পুলিশ সূত্রে দাবি, রাত প্রায় ১২:৪৫ নাগাদ সূর্যপুরে ঘটনাস্থলে পুনর্নির্মাণ চলাকালীন এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে একটি গুলি চালায় অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর পালানোর চেষ্টা করলে পুলিশের পাল্টা গুলিতে আহত হয় প্রভাস মণ্ডল। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পাশাপাশি তদন্তে আরও জানা যায়, গত ১০ থেকে ১২ দিন ধরে নাবালিকার ওপর নজর রেখেছিল আনন্দ সর্দার। নাবালিকাকে বুঝিয়ে নিয়ে আসতে পারলে প্রভাসকে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে জেরায় দাবি করা হয়েছে। আনন্দের কথামতোই প্রভাস নাবালিকাকে নিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।
  • Link to this news (News18 বাংলা)