নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের এম্পায়ার জুট মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হল শ্রমদপ্তরের বৈঠকে। সেই খবর পেয়ে এম্পায়ার জুট মিল গেটে শ্রমিকরা আনন্দে মেতে উঠলেন। তাঁরা অর্জুন সিংয়ের নামে জয়ধ্বনি দেন। এর ফলে কয়েক হাজার শ্রমিক আবার কাজের সুযোগ পাবেন।