IPO নিয়ে আসছে কলকাতার একটি সংস্থা, Laser Power & Infra Limited। আগামী ৯ জুলাই, বৃহস্পতিবার সাবস্ক্রিপশনের জন্য খুলবে ওই আইপিও। আইপিও-র জন্য আবেদন করা যাবে ১৩ জুলাই, সোমবার পর্যন্ত। তার আগে ৮ জুলাই Anchor Investor Bidding হবে।
প্রাইস ব্যান্ড (Price Band) কত?
এই সংস্থার IPO-তে প্রতিটি শেয়ারের জন্য Price Band হচ্ছে ২০৩-২১৪ টাকা। কোনও আবেদনকারীকে অন্তত ৭০টি শেয়ারের লটে বিড করতে হবে। ন্যূনতম ৭০ অথবা তার গুণিতকে শেয়ারের জন্য আবেদন করা যাবে।
কত টাকার IPO?
IPO-তে রয়েছে ২টি পার্ট। ফ্রেশ ইস্যু এবং অফার ফর সেল। মোট ৫৪২ কোটি টাকার ফ্রেশ ইস্যু রয়েছে। ২০০ কোটি টাকার অফার ফর সেল রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ৭৪২ কোটি টাকা তোলার লক্ষ্য রয়েছে।
IIFL Capital Services Limited
ICICI Securities Limited
(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)