• Baruipur Encounter: ‘দাদা আমাকে ভরসা দিয়েছেন, আমাদের সম্পূর্ণ আস্থা আছে’, মেয়ের দোষীর মৃত্যুসংবাদে খুুশি বাবা
    এই সময় | ০৮ জুলাই ২০২৬
  • পুলিশের গুলিতে (Baruipur Encounter) মৃত্যু হয়েছে বারুইপুরের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই খবরে খুশি নির্যাতিতার পরিবার। বুধবার ওই নাবালিকার বাবা জানান, মুখ্যমন্ত্রীর উপরে তাঁদের পুরোপুরি ভরসা আছে। এই সরকার তাঁর ছোট্ট মেয়েকে বিচার পাইয়ে দেবে, সম্পূর্ণ আস্থা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে আমাদের পুরোপুরি ভরসা আছে। সরকার যে ভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুবই খুশি।’

    ৫ জুলাই বারুইপুরের ওই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় পুকুর থেকে। যৌন নির্যাতনের পরে জলে ডুবিয়ে মারা হয় তাকে। হাড়হিম এই ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য। সকলেই দোষীদের কঠোর শাস্তির দাবি করছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রথমেই বলেছেন, ‘ক্যাপিটাল পানিশমেন্ট’-এর কথা। জানিয়েছেন, ওই নাবালিকার পরিবার যা চান, তাই হবে।

    ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মূল তিন অভিযুক্ত আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার গ্রেপ্তার হয়েছে। আজ, বুধবার কবীর মোল্লা নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে ধৃত প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাতে গিয়েছিল পুলিশ। সেখানে পুলিশের অস্ত্র ছিনিয়ে পুলিশের উপরে হামলার চেষ্টা করলে পাল্টা গুলিতে নিহত হয় প্রভাস।

    নাবালিকার বাবা বলেন, ‘এটা আমি শুনেছি। তবে আমি যে হেতু একটু ব্যস্ত আছি, খুব বেশি কিছু এ নিয়ে জানি না। পুলিশের উপরে পুরোপুরি ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। আরও যারা আছে, সকলেই গ্রেপ্তার হবে, শাস্তি হবে। দাদা (মুখ্যমন্ত্রী) আমাকে ভরসা দিয়েছেন। ফুল ভরসা দিয়েছেন তিনি। কঠোর ভাবে সাজা দেবেন দাদা।’

  • Link to this news (এই সময়)