• 'দাদা বলেছিল, কেমন শাস্তি দিই দেখিস!' প্রভাসের এনকাউন্টারে খুশি বারুইপুরের নির্যাতিতার বাবা
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুরে কিশোরীকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস। এই নিয়ে এবার মুখ খুললেন নিহত কিশরীর বাবা।

    মৃত কিশোরীর বাবা জানান, প্রভাস মন্ডলের গুলিতে মৃত্যু শাস্তি হিসেবে দেখছি। শুভেন্দু দাদা বলেছেন ‘দেখ কেমন শাস্তি দেব’। তিনি আরও জানান, পূর্ণ আাস্থা আছে মুখ্যমন্ত্রীর উপর, সেই সঙ্গে অগ্নিমিত্রা পাল তার সঙ্গে যোগাযোগ রাখছেন, বলে জানান তিনি।

    নির্যাতিতার বাবা বলেন, “প্রভাসের গুলিতে মৃত্যু আমি শাস্তি হিসেবে দেখছি। বাকিদেরও শাস্তি চাই। শুভেন্দুর দার ওপর পূর্ণ ভরসা আছে, দাদা বলেছেন ‘তুমি দেখ শুধু কেমন শাস্তি দিই”। তবে এই ঘটনায় বুধবার গ্রেফতার হয়েছে আরও এক যুবক।

    বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টার। পুলিশের দাবি, ক্রাইম সিন রি-কনস্ট্রাকশনের সময় সিট সদস‍্য রনি সরকারের রিভলবার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। অভিযোগ, সে গুলিও চালায়। এরপর আত্মরক্ষায় অর্ঘ্য মন্ডল গুলি চালালে আহত হয় প্রভাস। তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বারুইপুর থানার পুলিশ প্রভাসকে নিয়ে সূর্যপুরের সেই ঘটনাস্থলে যায়, যেখানে নাবালিকার উপর নির্যাতন চালানো হয়েছিল। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের পুনর্নির্মাণ করা হচ্ছিল বলে দাবি পুলিশের। সেই সময়ই এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং একটি গুলি চালায় বলে অভিযোগ। এরপর আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়।
  • Link to this news (News18 বাংলা)