• বারুইপুরের এনকাউন্টারের ঘটনায় খুশি মালদহের সৃষ্টির বাবা, নিজের মেয়ের মৃত্যুরও বিচার চান
    News18 বাংলা | ০৮ জুলাই ২০২৬
  • বারুইপুরের এনকাউন্টারের ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মালদহে নৃশংস ভাবে খুন হওয়া ১১ বছরের ছাত্রী সৃষ্টি কেশরীর বাবা। হাত জোড় করে চাইলেন মেয়ের খুনের ন্যায়বিচার।

    তিনি বলেন, “বারুইপুরের এনকাউন্টারের ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। উনি দুষ্কৃতীদের সর্বোচ্চ শাস্তির এবং দ্রুত বিচারের কথা বলেছিলেন। তিনি কথা রেখেছেন। বারুইপুরে নির্যাতিতার আত্মা শান্তি পেয়েছে, বিচার পেয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ, আমরা যেন মেয়ের খুনের ন্যায় বিচার পাই। আমাদের মেয়ের আত্মাও যেন শান্তি পায়। আড়াই বছর ধরে মেয়ের ন্যায় বিচারের জন্য আদালতে ঘুরে বেড়াচ্ছি। এখনও বিচার পাইনি। শুধু তারিখের পর তারিখ পড়ছে”। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাতজোড় করে অনুরোধ মালদহে নিহত ১১ বছরের কিশোরী সৃষ্টি কেশরীর বাবার।

    মালদা শহরের বালুচর এলাকার বাসিন্দা বছর ১১ সৃষ্টি কেশরী ২০২৪ সালে ২৯ জানুয়ারি নৃশংস ভাবে খুন হয়। পাড়া থেকে তুলে নিয়ে গিয়ে মুন্ডুচ্ছেদ করে খুন করা হয় সৃষ্টিকে। খুনের ঘটনায় প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মালদহে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে প্রথমে উদ্ধার হয় মুন্ডুহীন দেহ। পরে কিছুটা দূরে অব্যাহত দোকান করে ছাদ থেকে উদ্ধার হয় কাটা মুন্ডু। ওই খুনের ঘটনায় তোলপাড় হয় রাজ্য। জাতীয় মানবাধিকার কমিশন মালদহে এসে কড়া পদক্ষেপের নির্দেশ দেয়। কিন্তু, এখনও সাজা ঘোষণা বা ন্যায়বিচার হয়নি। ঘটনার পর থেকে কার্যত শয্যাশায়ী সৃষ্টির মা।

    এই পরিস্থিতিতে বারুইপুরের ঘটনার পর মেয়ের খুনির সর্বোচ্চ শাস্তির জন্য আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাতজোড় করে অনুরোধ জানিয়েছে সৃষ্টির পরিবার।
  • Link to this news (News18 বাংলা)