• বাংলায় বিরাট বিনিয়োগ মিৎসুবিশির! আনন্দ দুর্গাপুরে
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জাপানের শিল্প সংস্থা মিৎসুবিশি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে সংস্থার প্রতিনিধিদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পের জন্য দুর্গাপুর ও পানাগড়ে জমির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে মিৎসুবিশির প্রতিনিধিদল সম্ভাব্য জমি পরিদর্শনে আসবে। 

    সেই পরিদর্শনের পরই বিনিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শিল্পমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বলে খবর।
  • Link to this news (আজকাল)