• হঠাৎ নবান্নে হাজির ঋতব্রতরা! কার কাছে গেলেন?
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: রাজ্যের নানা প্রান্তে বিরোধী দলের কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। কাঠগড়ায় বিজেপি। গেরুয়া নেতৃত্ব দলীয় কর্মীদের আগাগোড়া সংযত থাকার বার্তা দিলেও তা সবসময় কার্যকর হচ্ছে না। এদিকে দলের আক্রন্তদের পাশে থাকা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে আকছাআকছি জারি রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের 'বিদ্রোহী' শিবিরের এক প্রতিনিধি দল। ঋতব্রত ব্যানার্জির নেতৃত্ব এই প্রতিনিধি দলের সস্যরা, বিরোধী দলের কর্মী, সমর্থকদের উপর হামলা, হয়রানি বন্ধ করার আবেদন জানান ডিজি-র কাছে।

    তৃণমূলের 'বিদ্রোহী' শিবিরের প্রতিনিধি দলে ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি, অরূপ রায়, জাভেদ খান, মহম্মদ আখরুজ্জামান, বিপ্লব মিত্র এবং সন্দীপন সাহা।

    বুধবার ডিজির সঙ্গে বৈঠকে বিধায়করা অভিযোগ করেন, বিভিন্ন জেলায় তাঁদের অনুগামী দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা, হয়রানি এবং পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের জন্য তাঁরা ডিজির হস্তক্ষেপও কামনা করেন।

    বারুইপুরের ঘটনার প্রতিবাদে এদিনই ছিল কালীঘাটপন্থী তৃণমূলের ছাত্র-যুবদের মিছিল। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূলের ছাত্র-যুবদের এই মিছিলে হামলা, বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ছোড়া হয় ডিম ও ঢিল। মিছিলের শুরু থেকে মাইকে তাড়স্বরে তৃণমলকে কটাক্ষ করে গান বাজানো হয় বলেও অভিযোগ। কলকাতা হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলের মিছিলে এই হামলায় দলের বহু নেতা-কর্মী-সমর্থক আক্রান্ত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুছেন খোদ মমতা ব্যানার্জি। মানুষের গণতান্ত্রিক অধিকারহরণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

    তৃণমূল সূত্রে খবর, প্রায় ৪১ জন কর্মী-সমর্থকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মমতা ব্যানার্জির অভিযোগ, মেয়েদের মুখ, বুক থেকে প্রাইভেট পার্টস, ছেলেদেরও মারা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার খবর পাওয়ামাত্রই দলনেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।  

    এই ঘটনার দিনই ঋতব্রতদের ডিজি-র সঙ্গে সাক্ষাৎ এবং দলীয় আক্রান্ত কর্মীদের সুরক্ষার দাবি- বেশ তাৎপর্যপূর্ণ। 
  • Link to this news (আজকাল)