• অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুলভ্রান্তি? এই একটি কাজেই মিলতে পারে ৩ হাজার টাকা
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেছেন বহু মহিলা। দু’ধাপে টাকাও দিয়েছে রাজ্য সরকার। তবে বাদও গিয়েছেন বেশ কয়েকজন। এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাঁদের। ওয়েবসাইটে ঢুকে স্ট্যাটাস পরীক্ষা করে কেউ দেখছেন ‘রিজেক্টেড’। আবার কারও কারও ক্ষেত্রে দেখাচ্ছে ‘আন্ডার এনকোয়ারি’। তবে আপনি কি ফর্মে কোনও ভুলভ্রান্তি করে ফেলেছেন? এবার মিলবে সেই ভুল শোধরানোর উপায়।

    জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্মে এবার পাওয়া যাবে ‘এডিট’ অপশন। নামের বানানে কিংবা আধার বা প্যান নম্বরে কোনও ভুল থাকলে তা সংশোধন করা সম্ভব। জেনে নিন কীভাবে ভুল সংশোধন করবেন।

    যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেও টাকা পাননি তাঁদের ফর্ম আবার যাচাই করা হবে। মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। যাঁরা এখনও আবেদন করতে চান তাঁরা আগামী আগস্ট পর্যন্ত পাবেন সুযোগ।
  • Link to this news (প্রতিদিন)