• Breaking News Live: প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রে ৪ বার কম্পন
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনার পরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড় পদক্ষেপ করতে চলেছে বারুইপুর জেলা পুলিশ। এলাকায় একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপযুক্ত জমির খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    একটানা প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রের মারাঠাওয়াড় অঞ্চলের নানদেদ, হিঙ্গোলি ও প্রভানি জেলায় ভূমিকম্প। সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার রাত ১টা ৩৭ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৩টে ২৩ মিনিটের মধ্যে চারবার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬, ৩.৬, ৩.৯ এবং ৪.১। ভূমিকম্পের এপিসেন্টার ছিল হিঙ্গোলি জেলার শিরলি গ্রামে মাটির ১০ কিমি গভীরে। যে সময় কম্পনগুলি অনুভূত সেই সময় বেশির ভাগ লোকজনই ঘুমিয়েছিলেন। তবে ভূমিকম্পে কেউ হতাহত হননি।

    মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসইউভি-র ধাক্কায় মৃত চার। গুরুতর জখম একজন। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ উমারিয়ার ভারাউলায় সিদ্ধ বাবা মন্দিরের কাছে দুর্ঘটনা ঘটে।

    বারুইপুরে পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার আরও ২২। রাতভর তল্লাশির চালিয়ে বারুইপুরে গন্ডগোলে যুক্ত থাকার অভিযোগে চিহ্নিত আরও কয়েকজনকে গ্রেপ্তার করল পুলিশ।

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মরশুমের প্রথম মৌসুমী বায়ুজনিত শক্তিশালী বৃষ্টি বলয়। এর জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)