• এক বছর পর বাংলাদেশ থেকে ভারতে ফিরে এলেন সুইটি বিবি
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: দীর্ঘ প্রতীক্ষা ও আইনি লড়াইয়ের পর ঘরে ফেরা! বুধবার দেশের মাটিতে ফের পা রাখলেন সুইটি বিবি।  ডিসেম্বরেই বাংলাদেশ থেকে ভারতে ফিরেছিলেন সোনালি বিবি ও তাঁর সন্তান। বুধবার দেশে ফিরলেন সুইটি বিবি ও তাঁর দুই সন্তান। ভারতে ফিরেছেন আগেই বাংলাদেশ থেকে ফেরা সোনালী বিবির স্বামী ও সুইটির আরও দুই প্রতিবেশী। সোশ্যাল মিডিয়ায় একথা জানান রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।  বুধবার মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেন। এদিনই তাঁদের শারীরিক পরীক্ষা করানো হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সোনালি বিবি ও সুইটি বিবিরা তাঁদের সন্তান, পরিবার নিয়ে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। গতবছর জুন মাসে অনুপ্রবেশকারী সন্দেহে দিল্লি পুলিশ তাঁদের আটক করে। কিছুদিন পর তাঁদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে অভিযোগ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)